ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী বড় কাশর এলাকায় চারটি অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।
শনিবার সকালে পরিচালিত অভিযানে অবৈধ করাতকলগুলোর মেশিনের বিভিন্ন অংশ জব্দ করা হয় এবং কয়েকটি করাতকল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে আলাল উদ্দিন, পিতা—মজিবর রহমানের মালিকানাধীন করাতকলেও অভিযান পরিচালনা করা হয়। এছাড়া আতিকুলের মালিকানাধীন অবৈধ করাতকলের মেশিনের বিভিন্ন অংশ জব্দ করা হয়।
অন্যদিকে, মানিক ও আবু ওহাব বেপারী এবং সাইদুল ইসলাম, পিতা—হাসমত আলীর মালিকানাধীন অবৈধ করাতকল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজ্জামেল হক ও হবিরবাড়ী বিট কর্মকর্তা দেওয়ান আলীর নেতৃত্বে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া পরিচালিত করাতকলের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে করাতকল পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।