ভালুকার উথুরায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ
জীবন খান।
ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উথুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইয়্যেবুল বাড়ী আরিফ, দপ্তর সম্পাদক ডা. হাফিজুল ইসলাম, উথুরা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান (আসাদ) মেম্বার, উপজেলা শ্রমিক নেতা হুমায়ুন কবির হিমন, বিরুনীয়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক নাজমুল হোসেন সাকু, ৬নং ভালুকা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মো. রাকিব মিয়া, ২নং মেদুয়ারি ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মাফুজ মন্ডল ও সদস্য সচিব মুনজুর ইসলাম।
এছাড়াও ১নং উথুরা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মো. কামাল হোসেন, সদস্য সচিব কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক নেতা মো. জুয়েল রানা, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, উপজেলা শ্রমিক নেতা সুমন পাঠানসহ ১নং উথুরা ইউনিয়ন ও ২নং মেদুয়ারি ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।