1. online@deshtvbangla.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@deshtvbangla.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম নেতা তারেক রহমান: মন্ত্রী মিল্লাত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম নেতা তারেক রহমান: মন্ত্রী মিল্লাত
শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাসসহ নানা সংকটের মধ্যেও একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। তাই এসব বিষয় নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত এসব সংকটের সমাধান করবেন।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন গুজব বিভিন্ন স্থানে ছড়ানো হচ্ছে। পৃথিবীতে এমন কোনো উদাহরণ নেই যে গণ-অভ্যুত্থানে পতিত কোনো সরকার পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে আসতে পেরেছে।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের এমন পতন হয়েছে যে দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাসহ তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন। তারা আবার দেশে ফিরে আসবেন—এটি কোনোভাবেই সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং পুলিশ সুপার মো. এ কে এম জহিরুল ইসলাম।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে চোরাচালান বন্ধ, পাহাড়ে সরকারি গাছ কর্তন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost