1. online@deshtvbangla.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@deshtvbangla.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

ভালুকায় জমি কেনাবেচা নিয়ে প্রতারণার অভিযোগ, ইউএনওর কাছে আবেদন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

ভালুকায় জমি কেনাবেচা নিয়ে প্রতারণার অভিযোগ, ইউএনওর কাছে আবেদন
ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় জমি কেনাবেচাকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন মো. সবুজ মিয়া নামে এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়, ভান্ডাব মৌজায় অবস্থিত জমির পূর্বের মালিক সবুজ মিয়া তথ্য গোপন করে এবং প্রতারণার মাধ্যমে তাদের কাছে জমি বিক্রি করেছেন। এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে পরিবারের শারীরিক প্রতিবন্ধী সদস্যদের নিয়ে তারা চরম সমস্যায় পড়েছেন বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগকারী জানান, জমি কেনাবেচার বিষয়টি নিয়ে সৃষ্ট জটিলতার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে প্রতিকার ও সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সবুজ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে তার ছেলে সজিব মিয়া বলেন, “আমার বাবা বড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসায় লোকসান হওয়ার পর প্রায় ১০ বছর ধরে তিনি কোথায় আছেন, আমরা জানি না। তবে আমার বাবা জমি বিক্রি করেছেন—এটা সত্য। ব্যাংকের বিষয়ে আমার জানা নেই। আমরা টাকা পরিশোধের চেষ্টা করেছি, কিন্তু বর্তমানে আমাদের সেই সামর্থ্য নেই। সরকারের কাছে আমাদের দাবি, ব্যাংকের টাকা যেন মাফ করে দেওয়া হয়।”
এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost