1. online@deshtvbangla.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@deshtvbangla.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ভালুকায় পৈতৃক জমি দখল ও গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

ভালুকায় পৈতৃক জমি দখল ও গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি

জীবন খান। 
ময়মনসিংহের ভালুকায় পৈতৃক জমি দখল, ফলজ ও বনজ গাছ কেটে ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভালুকা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোহাম্মদ জাকির হোসেন। অভিযোগে তিনি তিনজনের নাম উল্লেখ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা থানার কাদিগড় মৌজার সাবেক ৯২ নম্বর দাগে সাড়ে ১৬ শতাংশ পৈতৃক জমি নিয়ে মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে ইমান আলী, আবুল কাশেম ও শাহ আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

অভিযোগে জাকির হোসেন দাবি করেন, সম্প্রতি প্রতিপক্ষের লোকজন তার জমিতে প্রবেশ করে ফলজ ও বনজ বিভিন্ন গাছ কেটে ফেলেন। এতে তার প্রায় ১২ হাজার ৪৫০ টাকার ক্ষতি হয়েছে। তিনি এর প্রতিবাদ করলে তাকে খুন-জখমের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা কারও জমিতে প্রবেশ করে গাছ কাটেননি; নিজেদের মালিকানাধীন জমি থেকেই গাছ কেটেছেন বলে দাবি তাদের।

স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা ও সালিশ হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান হয়নি। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি তদন্ত করে সুষ্ঠু ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost