1. online@deshtvbangla.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@deshtvbangla.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ভালুকায় অবৈধ জনসেবা হোমিও হল নামে প্রতিষ্ঠানকে সিলগালা, মালিকের ৪ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

ভালুকায় অবৈধ জনসেবা হোমিও হল নামে প্রতিষ্ঠানকে সিলগালা, মালিকের ৪ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা
‎

ভালুকা প্রতিনিধি। 
‎ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে ‘জনসেবা হোমিও হল’ নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক হোমিও চিকিৎসক রেহেনা সিদ্দিকাকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
‎
‎জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটিতে নরমাল ডেলিভারির সময় এক নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম ও বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।
‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শামছুল ইসলাম রমিজ।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost