1. online@deshtvbangla.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@deshtvbangla.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

ভালুকায় জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে জাহিদ মডেল স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। গান, নাচসহ নানা বিনোদনমূলক আয়োজনে মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল ক্যাম্পাস। শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। তাদের উপস্থিতিতে আয়োজনটি আরও আনন্দঘন ও প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় বিদ্যালয়ের পরিচালক  তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না, পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দিতে হবে। এ ধরনের ক্লাস পার্টি শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা যেন আনন্দের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন।

এ সময় শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহপাঠীদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পায়। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ক্লাস পার্টির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost