
ভালুকায় ফুটপাতের অবৈধ হকার উচ্ছেদে ভরাডোবা হাইওয়ে পুলিশের অভিযা
জীবন খান
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাতের অবৈধ হকার ও বিভিন্ন প্রতিবন্ধকতা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকায় ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকানপাট ও অন্যান্য প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম দেশ টিভি বাংলাকে বলেন, হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপারের নির্দেশনায় জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মহাসড়কে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply