1. online@deshtvbangla.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@deshtvbangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

মশাখালী ইউনিয়নবাসীর সেবক হতে চান বোরহান উদ্দিন নাজমুল।

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

মশাখালী ইউনিয়নবাসীর সেবক হতে চান বোরহান উদ্দিন নাজমুল

গফরগাঁও প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মো. বোরহান উদ্দিন নাজমুল। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগের পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বোরহান উদ্দিন নাজমুল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। ইউনিয়নের বিভিন্ন রাস্তা সংস্কার, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কর্মকাণ্ডে তিনি যুক্ত রয়েছেন।

এলাকার যেসব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেসব রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তার এসব কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের একটি অংশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী মো. বোরহান উদ্দিন নাজমুল বলেন, “আমি মশাখালী ইউনিয়নবাসীর সেবক হতে চাই। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে মশাখালী ইউনিয়নকে একটি সুন্দর ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে মাঠে সক্রিয় হচ্ছেন। এরই ধারাবাহিকতায় বোরহান উদ্দিন নাজমুলও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost