1. online@deshtvbangla.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@deshtvbangla.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ময়মনসিংহ লাইভ ২৪’ ও ফেক আইডির বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

‘ময়মনসিংহ লাইভ ২৪’ ও ফেক আইডির বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা আবু সায়েমকে হেয়প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ‘ময়মনসিংহ লাইভ ২৪’ নামের একটি ফেসবুক পেজ ও কয়েকটি ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে সম্পাদিত ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
আবু সায়েম গফরগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তাঁর দাবি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষের কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিকভাবে হেয় ও দুর্বল করার চেষ্টা করছেন।
চরআলগী ইউনিয়নে ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানো, অভিযুক্তদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানান আবু সায়েম। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনার খবর পাওয়ার পর রাত প্রায় ১টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়াসহ অভিযুক্তদের গ্রেপ্তারে সহযোগিতা করেন। পরদিন গফরগাঁও ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনেও তিনি অংশ নিয়ে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
আবু সায়েম অভিযোগ করেন, ঘটনার পর বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তোলা তাঁর ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, ‘ময়মনসিংহ লাইভ ২৪’ ফেসবুক পেজ এবং কয়েকটি ফেক আইডি থেকে এসব ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
আবু সায়েম বলেন, গত ১৭ বছর ধরে তিনি নানা নির্যাতন-হয়রানির মধ্যেও রাজনীতি করে আসছেন। তাঁর দাবি, এ সময়ে তাঁর তিনটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ব্যবসাপ্রতিষ্ঠানেও একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসবের পরও তিনি সততার সঙ্গে রাজনীতি করেছেন এবং সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।
তিনি আরও দাবি করেন, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষের একটি অংশ তাঁকে দুর্বল করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।
আবু সায়েম বলেন, একটি অপরাধের বিচার ও শাস্তির দাবিকে রাজনৈতিক ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সম্পাদিত ছবি ও বিভ্রান্তিকর তথ্যের উৎস শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে ‘ময়মনসিংহ লাইভ ২৪’ পেজের সংশ্লিষ্ট ব্যক্তি বা অভিযুক্ত অন্য কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost