1. online@deshtvbangla.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@deshtvbangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

 

ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে সাহাবউদ্দিন আকন্দ এবং একই গ্রামের মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। দুজনেরই বয়স ষাটোর্ধ্ব।
স্থানীয়রা জানান, সকালে ধনু আকন্দ কৃষিজমিতে কাজ করতে গেলে মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে সাহাবউদ্দিন আকন্দও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম এসএম নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তে ডিজিএম ওয়ালিউর রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost