1. online@deshtvbangla.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@deshtvbangla.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

ভালুকায় ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের বোনের মৃত্যু।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

ভালুকায় ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের বোনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বড় ভাইয়ের ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে সানজিদা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বগাজান-মল্লিকবাড়ী সড়কের বগাজান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সানজিদা সড়কের পাশে থাকা অবস্থায় তার বড় ভাই ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost