
ভালুকায় অটোরিকশা চালকদের সঙ্গে এমপি বাচ্চুর মতবিনিময়, মহাসড়কে চলবে ৭০টি মিনিবাস
জীবন খান
ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দীন আহমেদ বাচ্চু। সভায় মহাসড়কে ৭০টি মিনিবাস চালুর উদ্যোগ এবং অটোরিকশা চলাচলের সময়সীমা নির্ধারণের কথা জানান তিনি।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার হবিরবাড়ী সোনার বাংলা কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমপি ফখর উদ্দীন আহমেদ বাচ্চু বলেন, মহাসড়কে সিএনজির পরিবর্তে ৭০টি মিনিবাস চালু করা হবে। অন্যদিকে শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থে সকাল ৯টা পর্যন্ত এবং বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অটোরিকশা চলাচলের সুযোগ রাখা হবে।
এ সময় অটোরিকশা চালকদের বিভিন্ন সমস্যা, যাতায়াত ব্যবস্থা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি চালকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন সংসদ সদস্য।
মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় অটোরিকশা চালকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply