
আগামীকাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভার, আশুলিয়া ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় আগামীকাল শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টা পর্যন্ত আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না
ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন ও সাভার রেডিও কলোনি।
এ ছাড়া কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকাতেও গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পাইপলাইন স্থানান্তরের কাজ সম্পন্ন করার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
Leave a Reply