1. online@deshtvbangla.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@deshtvbangla.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি অনুমোদন। 

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১১৩ বার পঠিত

ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি অনুমোদন।

নিজস্ব প্রতিবেদক। 

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ১২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মো. খন্দকার বদরুল আলমকে সভাপতি এবং সাংবাদিক মতিউর রহমান মতিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় মতিঝিল কার্যালয় থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার নির্দেশনা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দলীয় মুখপাত্র নাফিস মাহমুদের সুপারিশক্রমে কমিটিটি অনুমোদন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রত্যাশা, নবগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটি আগামী দিনে জেলার পেশাজীবী সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost